মালদা

বৃদ্ধ বাবাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার প্রতিবাদ করায় ভাতৃবধুকে মারধর করে কান ছিঁড়ে দিল ভাসুর

বৃদ্ধ বাবা মাকে দেখতে হবে সন্তানদের - এমনই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। আর সেই নির্দেশকে অমান্য করে বৃদ্ধ বাবাকে তাড়িয়ে দিচ্ছিলো বড় ছেলে। মঙ্গলবার রাতে এই ঘটনাটি ঘটে কালিয়াচক ২ নং ব্লকের মোথাবাড়ি থানা এলাকায়। জানা গিয়েছে ওই এলাকার বাসিন্দা মাজিদ আলী(৭৫) বয়সের ভারে ভাড়াকান্ত। এই পরিস্থিতিতে বাড়িতে থাকে সে। তাকে দেখাশোনা ও খাওয়ার দেওয়া নিয়ে এদিন রাতে বড় ছেলে আবু সুখিয়ান বৃদ্ধ বাবাকে বকাবকি শুরু করে। বচসার জেরে বৃদ্ধ বাবা মাজিদ আলীকে বাড়ি থেকে বেড় করে দিতে যায়। সেই সময় পরিবারের অন্যান্য সদস্যর সঙ্গে মাজিদ আলীর ছোট বউ মাসুদা বিবি প্রতিবাদ করলে তার ওপর ধারালো অস্ত্র নিয়ে চরাও হয় আবু সুখিয়ান। গৃহবধূকে মারধর করার পাশপাশি ভাসুর তার বামকান ছিঁড়ে দেয় বলে অভিযোগ। ঘটনা বেগতিক দেখে অভিযুক্ত ভাসুর পালিয়ে যায়। এরপর উপস্থিত পরিবারের অন্যান্য সদস্যরা আহতকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে তাকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে পরিবার সূত্রে জানা যায়। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/MMb0iAUKjSM